১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জেআরডিএমের দুই দিনব্যাপী ক্ষুদ্রঋণ কর্মশালা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 102

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ৯ আগস্ট ২০২৬

জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)-এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্ষুদ্রঋণ কার্যক্রম সুসংহতকরণে বার্ষিক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও টেকসই করার লক্ষ্যে নতুন অর্থবছরের পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, কর্মসম্পাদন মূল্যায়ন এবং বিভিন্ন কৌশল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নের ভিত্তিতে কৃতিত্বপূর্ণ ও সন্তোষজনক অর্জনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করা হয়। নির্বাচিত কর্মকর্তা- কর্মচারীদের আর্থিক প্রণোদনা প্রদান করে তাঁদের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও প্রতিষ্ঠানের প্রতি অবদানের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেআরডিএমের নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, পরিচালক মো. শওকত আলীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

কর্মশালায় বক্তারা বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার কোনো বিকল্প নেই। ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও শক্তিশালী ও টেকসই করতে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
নতুন অর্থবছরে ক্ষুদ্রঋণ কার্যক্রম আরও সুসংহত করার পাশাপাশি গ্রাহকসেবা নিশ্চিতকরণ, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও সফল, কার্যকর ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় পরিকল্পনা এবং দিকনির্দেশনা গ্রহণ করা হয়।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জেআরডিএমের দুই দিনব্যাপী ক্ষুদ্রঋণ কর্মশালা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬