
ছবিঃ সংগীত
ডেস্ক রিপোর্ট : রোববার, ৯ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেন।
বৈঠকে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং নির্বাচনের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন। এছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনে জোটের অভিন্ন প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে সমর্থন দেওয়া হবে।



























