১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পাঁচ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি ক্ষেতলালের মুক্তারুল আলম

  • প্রকাশের সময় : ০৮:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 101

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ৯ আগস্ট ২০২৬

জয়পুরহাট জেলার পাঁচটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম।

আজ রোববার (৯ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষ থেকে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও পুলিশি কার্যক্রমে দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, মামলার তদন্ত ও নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ওসি মুক্তারুল আলম এ সম্মাননা অর্জন করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ক্ষেতলাল থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ স্বীকৃতি ক্ষেতলাল থানার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

ওসি মুক্তারুল আলমের এ অর্জনকে ক্ষেতলাল থানার জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি ক্ষেতলালের মুক্তারুল আলম

প্রকাশের সময় : ০৮:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬