০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রিজভীর সাফ জবাব: গোপন শর্তে নয়, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে

  • প্রকাশের সময় : ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 41

ছবিঃ ফাইল ফটো

ডেক্স রিপোর্টঃ

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোনো গোপন শর্ত বা স্বার্থের ভিত্তিতে নয়; বরং সমমর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ আগ্রহী। তবে কোনো শর্ত বা স্বার্থের কাছে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া হবে না।
বুধবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “সমতার ভিত্তিতে আমরা বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াতে চাই। কিন্তু শর্ত দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব হয় না।”

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব দেশের সঙ্গে বন্ধুত্বের যে বার্তা দেওয়া হয়েছে, তাতে যদি কোনো গোপন শর্ত না থাকে, তাহলে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই সম্পর্ক বজায় রাখা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর করবেন এবং বাংলাদেশও বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে।
দেশের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রতিটি পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত আসল ঋণ ও সুদ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের জন্য নিয়মিত সম্মানী ভাতা চালুর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

পরিবেশ সংরক্ষণের উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, ছয় মাসে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় তিন কোটি গাছ লাগানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির মধ্যে এক হাজার কিলোমিটার খননের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে। আওয়ামী লীগ ‘ঘরে ঘরে চাকরি’ ও ‘বিনামূল্যে সার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক ভণ্ডামি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, চলমান স্বাস্থ্যঝুঁকি ও হামের প্রকোপ মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপের ফলে ইতোমধ্যে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকারের সামাজিক নিরাপত্তা ও কল্যাণমুখী কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনের শীর্ষ নেতৃত্বসহ মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

রিজভীর সাফ জবাব: গোপন শর্তে নয়, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে

প্রকাশের সময় : ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬