০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে দ্রুত মেডিকেল কলেজ চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

  • প্রকাশের সময় : ০৬:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 30

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২৪ আগস্ট ২০২৬

জয়পুরহাট: জয়পুরহাটে বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজের কার্যক্রম খুব দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এবং জেলার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার জয়পুরহাটে মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নিয়েছে। দ্রুত এর কার্যক্রম শুরু করা হলে জয়পুরহাটসহ পার্শ্ববর্তী এলাকার মানুষ উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, মেডিকেল কলেজ চালু হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের নিজ এলাকায় চিকিৎসাবিজ্ঞান পড়াশোনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরির মাধ্যমে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে সংশ্লিষ্টরা কাজ করছেন।

জয়পুরহাটে মেডিকেল কলেজ চালুর ঘোষণা দীর্ঘদিনের দাবি পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যক্রম শুরু হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

জয়পুরহাটে দ্রুত মেডিকেল কলেজ চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের সময় : ০৬:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬