১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

একটি আম গাছে বন্ধ যাতায়াতের পথ, পাঁচবিবিতে চরম দুর্ভোগে ৪০ পরিবার

  • প্রকাশের সময় : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 72

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৩১ আগস্ট ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে একটি মাত্র আম গাছের কারণে চলাচলের পথ বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে প্রায় ৪০টি পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেকটা গ্রামের ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন ৪০টি পরিবারের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা যাতায়াত করেন। কিন্তু রাস্তার ঠিক মাঝখানে আম গাছটি অবস্থান করায় সেখানে কোনো ভ্যান বা রিকশা চলাচল করতে পারে না। মালামাল পরিবহন ও জরুরি রোগী বহনে এলাকাবাসীকে প্রতিনিয়ত মারাত্নক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে একাধিকবার বিষয়টি জানালেও কোনো স্থায়ী সমাধান হয়নি। পরবর্তীতে তারা গাছের মালিককে উপযুক্ত মূল্য দিয়ে গাছটি কেটে ফেলার অনুরোধ জানান। কিন্তু অভিযোগ রয়েছে, গাছের মালিক গাছ না কেটে উল্টো এলাকাবাসীকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। যে আম গাছটির আনুমানিক মূল্য ৫ হাজার টাকার বেশি নয়, সেটির জন্য তিনি দাবি করছেন লাখ টাকা। একই সাথে “সময় হলেই গাছ কাটবেন” বলে টালবাহানা করছেন।

অবশেষে বাধ্য হয়ে যাতায়াতের পথটি সুগম ও অবমুক্ত করার লক্ষ্যে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন জানান, বিষয়টি তদন্তপূর্বক সরজমিনে দেখে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

একটি আম গাছে বন্ধ যাতায়াতের পথ, পাঁচবিবিতে চরম দুর্ভোগে ৪০ পরিবার

প্রকাশের সময় : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬