
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) ৩১ আগস্ট ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ তামবিরুল ইসলাম, এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত হেলাল মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জসিম উদ্দিন, একাডেমি সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুজাউল করিম, পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংগীতশিল্পী এম আই মিঠু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকিসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে স্থানীয় সংগীত শিল্পীদের পরিবেশনায় এক মনোরম নজরুল সংগীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
























