০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ৷৷ বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, মন্ত্রী আহত

  • প্রকাশের সময় : ০৫:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 35

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার: ৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফিরোজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি গোপীনাথপুর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম গাড়িটির সামনে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে যান।

ছবিঃ নিহত বৃদ্ধা

এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তার স্বজনরা তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীও সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন বলে জানা গেছে।

প্রতিমন্ত্রী ঢাকা থেকে তার নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন দুর্ঘটনা ও বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ৷৷ বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, মন্ত্রী আহত

প্রকাশের সময় : ০৫:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬