
ছবিঃ সীমন্তের আওয়াজ
মোঃ আবিদ হাসান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর ধামইরহাটে খেলার মাঠ দখল করে ইটের ব্যবসা করার অভিযোগ উঠেছে এক আ.লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার তালঝাড়ি খেলার মাঠটি দখল করে সেখানে যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু দীর্ঘদিন ধরে ইট ব্যবসা করে আসছেন। তিনি ধামইরহাট উপজেলা আওয়ামী যুব লীগের সহ-সভাপতি । এছাড়াও তিনি ওই এলাকার প্রভাবশালী হওয়ায় তাঁর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মাঠটিতে স্থানীয় শিশু, কিশোর ও যুবকরা খেলাধুলা করে। মাঠটি বহুকাল আগে থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বর্তমান মাঠটি অবৈধ দখলদারদের দখলের কারণে সংঙ্কুচিত হয়ে যাচ্ছে।
জানা যায়, সরকারি খেলার মাঠের উত্তর-পশ্চিম পাশের কিছু অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছেন কয়েকজন স্থানীয়রা। মাঠের পূর্বপাশে আওয়ামী লীগ নেতা সেলিম মাহমুদ রাজু ইট ও খোয়া স্তুূপ করে রেখে ব্যবসা করছেন। এতে মাঠটিতে খেলাধুলায় বিঘ্ন ঘটছে। স্তুপ করে রাখা ইটের দরুন খেলোয়াড়দের আহত হওয়ার ঝুকিঁ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ‘আমরা ছোটবেলা থেকে মাঠটিতে ফুটবল, ক্রিকেট ও ব্যাটমিন্টন খেলে আসছি। কিন্তু মাঠ দখল ও মাঠে ইট ও খোয়া রাখায় এখন আর খেলাধুলা করা যায় না। খেলতে গেলে ইট-খোয়া ও পাথরের কারণে দুর্ঘটনার শিকার হতে হয়।’
এ প্রসঙ্গে সেলিম মাহমুদ রাজু সাথে মুঠোফোনে কথা হলে তিনি সরকারি খেলার মাঠ দখল করে ইট ব্যবসার কথা স্বীকার করে বলেন, ‘আমি আজ নতুন ইট ব্যবসা করছি না। আগামী সোমবারের মধ্যে মাঠ খালি করে তা সংস্কার করে দেবো।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা শারমিন বলেন, ‘এ বিষয়ে আমি ব্যবস্থা নিতে এসিল্যান্ডকে বলে দিয়েছি।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ বলেন- উনাকে মাঠ খালি করে সংস্কারের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সোমবারের মধ্যে মাঠ খালি করার জন্য সময় চেয়েছেন।

























