
ছবিঃ সীমান্তের আওয়াজ
কালাই উপজেলা, জয়পুরহাট, প্রতিনিধিঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরাসরি ভিডিও কনফারেন্সের (প্রদর্শনের) মাধ্যমে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাস ব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে সারা বাংলাদেশের জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ন্যায় অত্র কালাই উপজেলাতে ও জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এরপর ইউএনও মহোদয় জনসচেতনতা মূলক বক্তব্যে বলেন বাড়ির আশে পাশে ঝোপ জঙ্গল ফেলে দেওয়া ভাঙ্গাচুরা বোতল থালা-বাসন, হাড়ি পাতিল, ডাবের খোসা, কলার ছাল, বাড়ির ছাদের উপরে ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। এথেকে জন্ম হয় এডিস মশা। এডিস মশা থেকে হয় ডেঙ্গুর উৎপত্তি ।
এছাড়াও আরো বলেন রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে পড়ে থাকা কাগজ, টিস্যু, পলিথিন, চানাচুর, বিস্কিট পাউয়া রুটির খালি প্যাকেট ইত্যাদি পরিষ্কার রাখার বিষয়ে এবং ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে ।
ওইসব কথা বলিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিষয় সকলের সহযোগিতা চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, বাংলাদেশ স্কাউট দল, পরিছন্নতা কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।

























