১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আক্কেলপুরে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ৯৫টি গরু বিতরণ

  • প্রকাশের সময় : ০১:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 51

আক্কেলপুরে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে গরু তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া  ছবিঃ সীমান্তের আওয়াজ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে ৯৫টি গরু বিতরণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে গরু তুলে দেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।

এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ (রানা), পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, সাবেক কমিশনার ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল এবং এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয় করতে পারবেন। এর ফলে তাদের পারিবারিক সচ্ছলতা ও জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি পরিবারের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

আক্কেলপুরে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ৯৫টি গরু বিতরণ

প্রকাশের সময় : ০১:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬