
ছবির ক্যাপশনঃ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জানাব মো: নাহিদ হাসান।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জনাব মোছা: খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)জনাব মোছা: নাবিলা ফেরদৌসকে পাঁচবিবি উপজেলায় বদলির পূর্বের আদেশটি বাতিল করা হয়েছে। তার স্থলেই জনাব মো: নাহিদ হাসানকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, জনাব মো: নাহিদ হাসান ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। তিনি পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয় এবং সেখান থেকেই পাঁচবিবিতে পদায়ন করা হলো। তার নিজ জেলা যশোর। তিনি শিগগিরই পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

























