০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ৪০০শত বছরের ঐতিহাসিক দূর্গ ও সুজা মসজিদ পরিদর্শনে দুই মন্ত্রী

  • প্রকাশের সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 70

ছবির ক্যাপশনঃ

শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর প্রতিনিধিঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে প্রায় ৪০০ বছর পূর্বের ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও মোঘল আমলের ঐতিহ্যবাহী সুজা মসজিদ পরিদর্শন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ১ টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত উক্ত দূর্গ এলাকায় মন্ত্রীদ্বয় পৌছিলে দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক,ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীদ্বয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পরে প্রধান অতিথি বৃন্দ প্রাচীন মোঘল আমলে নির্মিত এক সময়ের ঘোড়াঘাট শাসন কেন্দ্র জনবহুল জননগরী এবং ঐতিহাসিক ঘোড়াঘাট দূর্গটি পরিদর্শন করেন। এরপরেই আরেকটি প্রাচীন নিদর্শন ঘোড়াঘাট উপজেলা সদর হতে পশ্চিমে ৩কিঃ মিঃ দূরে ৪ নং ইউনিয়নে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুজা মসজিদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ঐতিহ্যবাহী এই নিদর্শনগুলো সংরক্ষণের বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রতির কথা জানান দুই মন্ত্রী। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা সুজা মসজিদ ও ঘোড়াঘাটের দুর্গ দ্রত সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা নেব। এলাকার মানুষসহ দেশের নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে, সে পদক্ষেপ দ্রত গ্রহণ করা হবে।

এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, ঘোড়াঘাটের দুর্গ ও সুজা মসজিদের ঐতিহ্য রক্ষায় দ্রত সংস্কারকাজ শুরু করা হবে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জিদান আল মুসা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, ঘোড়াঘাট পৌর প্রশাসক ও ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান,ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ন সাধারন সম্পাদক, ঘোড়াঘাট পৌর সভার সাবেক মেয়র ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ঘোড়াঘাটে ৪০০শত বছরের ঐতিহাসিক দূর্গ ও সুজা মসজিদ পরিদর্শনে দুই মন্ত্রী

প্রকাশের সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬