০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশের সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 56

ছবির ক্যাপশনঃ

অটোরিকশা ও বাস শ্রমিকদের বিরোধে অনির্দিষ্টকালের ধর্মঘট

এ.বি.এস. রতন, স্টাফ রিপোর্টার, নওগাঁঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদ এবং আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল বন্ধের দাবিতে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। এতে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার অভ্যন্তরীণ রুটসহ রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বাস চলাচল বন্ধ করে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।

মারধরের ঘটনায় ধর্মঘট
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে ওইদিন নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধর করা হয় বলে অভিযোগ করেন বাস শ্রমিকরা। এতে রুবেল হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার বিচার এবং আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা।
থ্রি-হুইলার চলাচল নিয়ে ক্ষোভ
বাস মালিক ও শ্রমিক নেতারা অভিযোগ করেন, প্রচলিত নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহনের কথা নয়। কিন্তু এ নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কে এসব যানবাহন চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনা ও পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটছে বলে তাদের দাবি।

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
ভোগান্তিতে সাধারণ যাত্রী
বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে গিয়ে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। একই সঙ্গে সময়ও বেশি লাগছে।

রাজশাহী থেকে নওগাঁয় আসা যাত্রী সোহেল ও সঞ্চয় বলেন, “রাজশাহী থেকে ফেরিঘাট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় এবং পরে অন্য অটোরিকশায় নওগাঁয় আসতে হয়েছে। আগে রাজশাহী থেকে নওগাঁ আসতে ১৮০ থেকে ১৯০ টাকা ভাড়া লাগত। আজ প্রায় ২৫০ টাকা খরচ হয়েছে। বাস বন্ধ থাকার সুযোগে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।”
সাপাহার থেকে আদালতে হাজিরা দিতে নওগাঁয় আসা আব্দুল ওহাব বলেন, “বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। বাধ্য হয়ে তিন দফায় বিকল্প যানবাহনে নওগাঁ শহরে আসতে হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা সময় নষ্ট হয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী ইমরান হোসেন বলেন, “বিভিন্ন শহরে ঘুরে হকারি করি। পার্বতীপুর থেকে নওগাঁ এসে দেখি বাস ও সিএনজি—সবকিছুই বন্ধ। এখন চাঁপাইনবাবগঞ্জে কীভাবে যাব বুঝতে পারছি না। বাস শ্রমিক ও অটোরিকশাচালকদের বিরোধের খেসারত সবসময় সাধারণ মানুষকে দিতে হয়।”

আলোচনায়ও মেলেনি সমাধান
নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, “এ বিষয়ে অটোরিকশা (সিএনজি) মালিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দোষী আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।”

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাস মালিকদের সঙ্গে গতকাল থেকে কয়েক দফা আলোচনা হয়েছে। এ ঘটনায় তারা সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আজ এ বিষয়ে আরও একটি সভার আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে।

এদিকে টানা দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ থাকায় জেলার বিভিন্ন রুটের যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত বিরোধের সমাধান করে গণপরিবহন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬