
ছবির ক্যাপশনঃ
মিজানুর রহমান (বগুড়া): ২৮ সেপ্টেম্বর ২০২৬
তরুণ যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নে আয়োজিত ‘মরহুম ডাঃ মহিউদ্দিন ও মরহুম খোদাবক্স মণ্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দাড়িদহ হাইস্কুল মাঠে এক উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ঘোষিত ক্রীড়ামুখী উদ্যোগের ধারাবাহিকতায় এবং স্থানীয় পর্যায়ে তরুণ ও যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এর নির্দেশনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক।
উক্ত খেলায় সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক ও স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মাহমুদ সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন— ময়দানহাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মণ্ডল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুনু মন্ডল, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সাজু ও সদস্য সচিব আইনুল হক, যুবদল নেতা আকরামুল আহসান শাহী, মেহেদী হাসান মুরাদ ও আবু তামজিদ সেতু, শ্রমিক নেতা সেলিম রহমান, ছাত্রদল নেতা মোস্তাকিন, মাহমুদুল হাসান সুফিয়ানসহ টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মরহুম ডাঃ মহিউদ্দিন ও খোদাবক্স মণ্ডলের পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্যঃ- টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১ গোলে বিজয়ী হয়।
























