
ছবিঃ সীমান্তের আওয়াজ
মিজানুর রহমান (বগুড়া): ৫ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক আঃ মমিন, সিঃ যুগ্ম আহবায়ক আঃ হামিদ সদস্য সচিব ফজলে রাব্বী নির্বাচিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়ার মোকামতলা উপজেলা শাখার পক্ষ থেকে স্বর্ণগ্রাম ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এই কমিটিতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদে দায়িত্বশীল নেতাদের নাম ঘোষণা করা হয়েছে।
আহ্বায়ক হিসেবে আব্দুল মমিন (স্বর্ণগ্রাম), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ নুনু ( ময়দানহাট্টা),
সদস্য সচিব ফজলে রাব্বী (গ্রাম নিয়ামতপুর) নির্বাচিত হয়েছেন।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য উদীয়মান ৯জন নেতাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা হলেন, বুলবুল (স্বর্ণগ্রাম), ইব্রাহীম মন্ডল টুলু (বালুপাড়া), রেজোয়ান (হাটীগাড়ী), সেতু (কচুয়া), গোলাম (স্বর্ণগ্রাম), শরিফ (স্বর্ণগ্রাম), মেজবাউল কবির সজিব (স্বর্ণগ্রাম), সুমন (হাটুড়ে পাড়া), মামুন (মুন্সিপাড়া)।
সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ১৯ জন সাধারণ সদস্য হিসেবে মোঃ মিস্টার, বেলায়তে, মিনার, সনি, সুজন মিয়া, সোহেল, খোকন, আশরাফ আলী , আব্দুর রহিম, আফিজুল ইসলাম , কুতুবুল আলম সোহাগ, ইউসুফ সরকার , ইদ্রিস আলী, রবিউল ইসলাম , হেলাল, সোহেল, শ্রী তাপস, রকি এবং রাসেলকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোকামতলা উপজেলা শাখার আহ্বায়ক মো: রাসেল মাহমুদ সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব উজ্জ্বল হোসেন যৌথভাবে এই কমিটি অনুমোদন করেন।
উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত এই কমিটির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে স্বর্ণগ্রাম ইউনিয়নে যুবদলকে আরও শক্তিশালী ও গণমুখী সংগঠনে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আশা করা হচ্ছে, এই নতুন কমিটির মাধ্যমে স্বর্ণগ্রাম ইউনিয়নে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।

























