০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

  • প্রকাশের সময় : ০৩:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 33

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: ১৩ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা নিয়ে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি।

গত রবিবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব মুনজুরে মওলা পলাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হৃষিকেশ সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার মণ্ডল, পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি শ্যামল সাহা এবং জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারি মন্দির কমিটির সভাপতি নির্মল কুমার মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পারস্পরিক যোগাযোগ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।

বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতা জোরদারের মাধ্যমে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখার ওপর এ ধরনের মতবিনিময় সভার গুরুত্ব রয়েছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

প্রকাশের সময় : ০৩:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬