
ছবির ক্যাপশনঃ
নিজস্ব প্রতিনিধিঃ জয়পুরহাটঃ ১৫ অক্টোবর ২৬
শিক্ষার্থীদের সাঁতারে দক্ষ করে তোলা এবং পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন খুদে শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ক্ষেতলাল উপজেলা পরিষদ পুকুরে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিস, জয়পুরহাটের আয়োজনে এবং ক্ষেতলাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলো ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়, ক্ষেতলাল খোসবদন মাদ্রাসা, জামুহালী আলিম মাদ্রাসা, আটিদশা উচ্চ বিদ্যালয় ও আকলাস শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশিক্ষণের মাধ্যমে তাদের সাঁতারের মৌলিক কৌশল শেখানোর পাশাপাশি পানিতে ডুবে দুর্ঘটনা এড়ানোর বিষয়ে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রশিক্ষণসংশ্লিষ্ট ব্যক্তিরা।
























