০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বদলগাছীতে নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা বর্জন করলেন সাংবাদিকরা

  • প্রকাশের সময় : ১১:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 18

ছবির ক্যাপশনঃ

এ.বি.এস. রতন, স্টাফ রিপোর্টার, নওগাঁ: ১৫ অক্টোবর ২০২৬

নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেছেন স্থানীয় দুই সাংবাদিক সংগঠনের সদস্যরা। সভা আয়োজনের ক্ষেত্রে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বদলগাছী থানা প্রাঙ্গণে এ প্রতিবাদ জানান তাঁরা।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নবনিযুক্ত ওসির সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়ের লক্ষ্যে থানা প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। সভার শুরুতে উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব সম্পন্ন হয়। তবে সভা আয়োজনের প্রক্রিয়া নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে একপর্যায়ে সভা বর্জন করে স্থান ত্যাগ করেন সাংবাদিকরা।
বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও বদলগাছী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের ক্ষেত্রে সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হয়নি। তাঁদের দাবি, এক দিন আগে একাংশ সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করা হয় এবং পরদিন ১৫ অক্টোবর অন্য সাংবাদিকদের নিয়ে পৃথক সভার আয়োজন করা হয়। এ ধরনের পৃথক আয়োজন সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

সাংবাদিকদের মতে, পেশাগত ক্ষেত্রে সব গণমাধ্যমকর্মীর প্রতি সমান সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। মতবিনিময়ের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনে বৈষম্যের অভিযোগ ওঠায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিবাদের অংশ হিসেবে সভা বর্জনের সিদ্ধান্ত নেন।

সভা বর্জনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনের প্রতিনিধি মো. ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক ও মুক্ত খবরের প্রতিনিধি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনালী কণ্ঠের প্রতিনিধি মুজাহিদ হোসেন; বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলা টিভি এবং আজকালের খবর-এর জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি এ.বি.এস. রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি মো. রকি হোসেন, অর্থ সম্পাদক ও গ্রিন টিভি এবং দৈনিক নিরপেক্ষের জেলা প্রতিনিধি শাহরিয়ার শাওন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

এ ছাড়া দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এনামুল কবির এনাম, দৈনিক স্বাধীন দেশের আবু রাইহান লিটন, দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক গণমুক্তির প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক স্বাধীন সময়ের প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের ফজলে রাব্বি, মানবাধিকার প্রতিদিনের রুহুল আমিন, দৈনিক অভয়নগর প্রতিদিনের রফিকুল ইসলাম হিমুসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় বদলগাছির সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বদলগাছীতে নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা বর্জন করলেন সাংবাদিকরা

প্রকাশের সময় : ১১:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬