
ছবির ক্যাপশনঃ
মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি প্রতিনিধি, জয়পুরহাটঃ ১৬ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ হাজার ৮০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে পূজা সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শামীম হোসেন মন্ডল এই পূজা সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় পাঁচবিবি রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে খাদ্যগুদাম সংলগ্ন স্কুল মাঠে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ পূজা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রতিটি পরিবারের হাতে ১টি শাড়ি, চিনি, নারকেলসহ প্রায় ১ হাজার টাকা মূল্যের উপহার ও পূজা সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সামছুল হুদা দুলাল, সাবেক সভাপতি, উপজেলা যুবদল
বাবু পরমেশ্বর, সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদ অধ্যাপক সুশীল দাস, সাবেক সভাপতি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুভাষ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ মনোরঞ্জন দাস রতন, সভাপতি, দমদমা পৌর মহাশ্মশান, গোবিন্দ চন্দ্র (গোকুল চন্দ্র), সাধারণ সম্পাদক, বারোয়ারী মন্দির।
খালেক চৌধুরী, সভাপতি, খালেদা তারেক মুক্তি পরিষদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিতরণকালে জনাব মোঃ শামীম হোসেন মন্ডল তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে থাকায় আপনাদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগের সুযোগ হয়নি। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমরা আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। পৌরসভার মসজিদ, মন্দির ও গির্জাসহ এমন কোনো প্রতিষ্ঠান নেই, যেখানে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করিনি।”
তিনি আরও বলেন, “আমারও একটি আশা আছে। আগামী পৌরসভা নির্বাচনে আপনাদের সেবা করার জন্য মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সমর্থন করেন, তাহলে আগামীতে আরও ব্যাপকভাবে সহযোগিতা করতে পারব, ইনশাআল্লাহ।”
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ সজল।
























