
ছবির ক্যাপশনঃ
নওগাঁ প্রতিনিধি : ২২ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড সামাজিক উন্নয়ন সংস্থা। মঙ্গলবার ২০ অক্টোবর সকাল ১০টায় সংস্থাটির উদ্যোগে দুইটি গ্রামের ২২টি অসহায় পরিবারের মধ্যহতে ২২ জনের হাতে শাড়ি ও ধুতি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জোরদার করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সংগঠন সূত্রে জানা যায়, গত এক বছরে মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে কোলা ০৯ নং ওয়ার্ড সামাজিক উন্নয়ন সংস্থা। শাড়ি ও ধুতি বিতরণের পাশাপাশি তালবীজ রোপণসহ পরিবেশবান্ধব ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। কোনো ধরনের মুনাফার উদ্দেশ্য ছাড়াই সামাজিক দায়বদ্ধতা থেকে এসব কার্যক্রম পরিচালনা করছে তারা।
সংগঠনের সভাপতি জিকরুল বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। শারদীয় দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। এ উৎসবের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
“সামাজিক উন্নয়ন শুধু আর্থিক সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করাও এর গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই, আমাদের এই উদ্যোগ দেখে অন্যরাও সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসুক। তালবীজ রোপণসহ পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাও আমাদের লক্ষ্য।”
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়ে।
কোলা ০৯ নং ওয়ার্ড সামাজিক উন্নয়ন সংস্থার এ উদ্যোগ শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের প্রতি দায়িত্ববোধ, সামাজিক সম্প্রীতি এবং মানবিক সমাজ গঠনের প্রত্যয়ের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংগঠনের সদস্যদের।
























