
ছবির ক্যাপশনঃ
নিজস্ব প্রতিনিধিঃ ২৬ অক্টোবর ২০২৬
ব্যারিস্টার জাইমা রহমানের ৩২তম জন্মদিন উপলক্ষে জয়পুরহাট নতুনহাট নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল, কোরআন খানি, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে জাইমা রহমান ও তাঁর পরিবারের সদস্যদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল জীবন কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন উত্তরবঙ্গের জননেতা মোহাম্মদ সিরাজউদ্দৌলা চৌধুরী মোহাম্মদ।
























