১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

পাঁচবিবি উপজেলা প্রশাসন ভবন উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 130

আক্তার হোসাইন বকুল, পাঁচবিবিঃ

আধুনিকমানের জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে লাল-নীল ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, প্রকল্পবাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান সহ অনেকেই।

উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, নওগাঁর আবুল জাহাঙ্গীর (জেভি) কনস্ট্রাকশন প্রায় সোয়া ৫ কোটি টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনের আধুনিক মানের ভবনটি নির্মাণ করেন।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

পাঁচবিবি উপজেলা প্রশাসন ভবন উদ্বোধন

প্রকাশের সময় : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫