১১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : ০১:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 171

ডেক্স রিপোর্টঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৫

গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। এরপর চিকিৎসকদের সাথে তিনি বৈঠক করেন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল শনিবার (২৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। প্রধান উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে পৌঁছার পর চিকিৎসকদের সাথে বৈঠক করেন।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা: নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, আজ সকালে মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩) নামে পরপর দু’জনের মৃত্যু হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দু’জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা হলো- স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

তিনি বলেন, এখন ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে চারজন, যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিবিআর ক্যাটাগরিতে অর্থাৎ তাদের চেয়ে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫