০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জয়পুরহাটে যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 131

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকালে একটি র‌্যালি যুব উন্নয়ন অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর যুব ভবন হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আকতার চৌধুরী।

আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, মেজর ওয়াজিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আলম, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন রেজিস্ট্রেশন কার্যক্রম, শপথ পাঠ এবং চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জয়পুরহাটে যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫