০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ডাকসু নির্বাচনের সময় সাংবাদিকের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৫:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 98

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেক্সঃ  মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তরিকুল শিবলীকে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, তরিকুল শিবলী সংবাদ সংগ্রহের সময় লাইভে ছিলেন এবং হঠাৎ অচেতন হয়ে পড়েন। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়। বর্তমানে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করছিলেন। তিনি দুই মেয়ের জনক।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

ডাকসু নির্বাচনের সময় সাংবাদিকের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫