০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

  • প্রকাশের সময় : ০২:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 130

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেক্সঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

এদিকে, এখনও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের সময় : ০২:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫