০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

হাকিমপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত এমপি প্রার্থী আনোয়ারুল

  • প্রকাশের সময় : ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 166

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোলাম রব্বানী হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাার সপ্তমীর দিনে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন ও কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক জেলা আমীর মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় পৌর শহরের চন্ডিপুর সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন এবং পরে হাকিমপুর সরকারি কলেজ হরিজন পূজা মণ্ডপ ও আলিহাট ইউনিয়নের সাদুড়িয়া, জাংগই পূজা মন্ডপ পরিদর্শন শেষে কুশল বিনিময় করেন।

জেলা আমীর আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

তিনি আরও বলেন, দেশটা কে এগিয়ে নিতে আসুন আমরা সবাই একই ঐকমত্যে পৌঁছায় অন্যায় যেখানে প্রতিরোধ গড়ে তুলবো সেখানে।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহাবুব আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, পৌর যুব বিভাগের আহবায়ক ইয়াসির আরাফাত সহ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও যুব বিভাগের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

হাকিমপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত এমপি প্রার্থী আনোয়ারুল

প্রকাশের সময় : ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫