০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জয়পুরহাটে বিএনপি নেতা আব্দুল আলিমের কবর জিয়ারত করলেন মনোনয়নপ্রাপ্ত রানা প্রধান

  • প্রকাশের সময় : ০১:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 108

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধি॥ ৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট-১ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী রানা প্রধান বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে দলের প্রয়াত সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলিমের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে রানা প্রধান প্রয়াত এই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তবে এ সময় প্রয়াত আব্দুল আলিমের পুত্র ও একই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী ফয়সাল আলিম অনুপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলে এ অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।

চলমান নির্বাচনী তৎপরতায় বিএনপির এই কর্মসূচি জয়পুরহাটের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুরহাটে বিএনপি নেতা আব্দুল আলিমের কবর জিয়ারত করলেন মনোনয়নপ্রাপ্ত রানা প্রধান

প্রকাশের সময় : ০১:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫