০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

ঢাকা লকডাউন ঘিরে শক্ত অবস্থ আইনশৃঙ্খলা বাহিনীঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : ০২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 126

ছবিঃ সংগৃহীত

ডেক্স রিপোর্টঃ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আগামী ১৩ নভেম্বর রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, “রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাস্তার ধারে পেট্রোল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। অনেক সময় দেখা যায়, তারা সহজেই জামিন পেয়ে যায়। আমরা সংশ্লিষ্টদের অনুরোধ করবো, যেন সন্ত্রাসীরা সহজে জামিন না পায়।”

নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, “নির্বাচনের প্রস্তুতি এখন সন্তোষজনক অবস্থায় আছে। প্রস্তুতি সম্পন্ন হলে একটি মহড়া পরিচালনা করা হবে।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা চৌকি, টহল দল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

ঢাকা লকডাউন ঘিরে শক্ত অবস্থ আইনশৃঙ্খলা বাহিনীঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫