০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সাপাহারে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুরের পক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 132

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)-এর নেতৃত্বে উপজেলা সদরের মেডিকেল মোড় থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন, “সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী অতীতে সংস্কারপন্থী ছিলেন এবং আওয়ামী নেতাদের সঙ্গে আতাত করে দলে বিভক্তি সৃষ্টি করেছিলেন। বর্তমানে বিএনপি যখন একজন সৎ ও যোগ্য প্রার্থী মোস্তাফিজুর রহমানকে মনোনীত করেছে, তখন তিনি ও তাঁর অনুসারীরা অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। আমরা দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবাঞ্ছিত ঘোষণা করছি।”

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) বলেন, “দলের হাই কমান্ড অনেক যাচাই-বাছাই করে সৎ ও যোগ্য নেতা হিসেবে মোস্তাফিজুর রহমানকে ধানের শীষের প্রার্থী মনোনীত করেছেন। আমরা ধানের শীষের রাজনীতিতে বিশ্বাসী। তাই দলের প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, “যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করবে, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে। একই সঙ্গে সবাইকে দলের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”

এসময়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান (মুকুল), সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

সাপাহারে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুরের পক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫