০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নওগাঁ-৩ মনোনয়ন পরিবর্তনে চতুর্থ দিনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • প্রকাশের সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 106

ছবিঃ সীমান্তের আওয়াজ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির ঘোষিত ফজলে হুদা বাবুলের ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনরত বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা চতুর্থ দিনে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার ভীমপুর ইউনিয়নের নওহাটা মোড় বাসস্ট্যান্ডে গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আকতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা এর আয়োজন করে।

তারা নওগাঁ-রাজশাহী ও নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনের সময় সড়কের দুধারে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এরআগে সেখানে এক কিলোমিটার ব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তারা এই আসনে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের মনোনয়ন পূনর্বিবেচনা করে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানান।

এর আগে গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের মহাদেবপুর-নওগাঁ সড়কের মোল্লাকুড়ি নামক স্থানে অনুরুপ কর্মসূচি পালন করা হয়। এছাড়া শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে প্রধান সড়কের দুধারে স্মরণকালের দীর্ঘ দুই কিলোমিটার ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এসব মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ সমর্থকদের ‘‘বয়কট বয়কট-ফজলে হুদা বয়কট” স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ। তারা বলেন, মহাদেবপুর উপজেলার ভোটার সংখ্যা বদলগাছীর চেয়ে প্রায় দ্বিগুন। এখানকার ভোটেই নির্ধারিত হবে জয় পরাজয়। এই আসনটি ধানের শীষের ঘাটি হলেও মনোনয়নের ভূলে এবার এটি জামায়াতের দখলে চলে যেতে পারে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

নওগাঁ-৩ মনোনয়ন পরিবর্তনে চতুর্থ দিনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫