০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দোঘরা ও কুটাহারায় পামডোর অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • 217

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১ ডিসেম্বর, ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দোঘরা ও কুটাহারা এলাকায় আইএফইএস-এর সহযোগিতায় পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) কর্তৃক অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা (ইনক্লুসিভ ভোটার এডুকেশন) শীর্ষক দু’টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই কর্মসূচিতে ৮০ জন আদিবাসী নারী ও পুরুষ ভোটার অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জনাব মোঃ রবিউল ইসলাম, উপজেলা সুপারভাইজার, পামডো; এছাড়াও ফিল্ড ফ্যাসিলিটেটর সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী সক্রিয়ভাবে সেশন পরিচালনা করেন।

উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের সামনে ভোটার শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরা হয়। আলোচনার মূল বিষয় ছিল—

পরিচয় পর্ব ও প্রত্যাশা যাচাই
উঠান বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা
গণতন্ত্র ও নির্বাচনের ধারণা
ভোট প্রদানের সঠিক ধাপ ও প্রস্তুতি
মক ভোটিং
সচেতনতা বৃদ্ধিতে পথনাটক প্রদর্শন
প্রশ্নোত্তর পর্ব।
অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের উদ্যোগ গ্রামীণ ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পামডো এবং আইএফইএস-এর এমন উদ্যোগ আগামী নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

দোঘরা ও কুটাহারায় পামডোর অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫