০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

দুই মাসে ৪৫১ প্রাণ ঝরল: থামছেই না হামের ভয়াবহতা

  • প্রকাশের সময় : ০৭:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • 38

ছবিঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১৫ মে ২০২৬

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব এখন উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সর্বশেষ মারা যাওয়া শিশুদের মধ্যে আটজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। এছাড়া আরও চারজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে নতুন করে ১১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ১৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে। আর সন্দেহভাজন রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ জন শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ জন। তবে এখনো দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার শিশু চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকদের মতে, টিকা না নেওয়া শিশুদের মধ্যেই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তারা অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জ্বর, শরীরে লালচে দানা বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

দুই মাসে ৪৫১ প্রাণ ঝরল: থামছেই না হামের ভয়াবহতা

প্রকাশের সময় : ০৭:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬