০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জয়পুরহাটে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • 46

ছবিঃ সীমান্তের আওয়াজ

প্রতিমন্ত্রী আব্দুল বারী: খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে

জয়পুরহাট প্রতিনিধি: ১৫ মে ২০২৬

শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, শুধু বিশেষ দিবসে নয়, সারা বছরই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “খেলাধুলাকে পেশা হিসেবেও গ্রহণ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে মাঠমুখী করতে পারলেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা যাবে।”

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। শিশু-কিশোররা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে না থাকে এবং বাবা-মা যেন সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন—সেই আহ্বানও জানান তিনি।

জেলা প্রশাসক আল মামুন মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। আগামী ১৮ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুরহাটে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬