১০:৫০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জয়পুহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন, ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 38

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি( জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৯ মে ২০২৬

সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতেও জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ মে, মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান পাঁচবিবি উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১টায় তেজগাঁও ভূমি ভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় পাঁচবিবি ভূমি অফিসেও মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করা সরকারের অন্যতম লক্ষ্য।

পাঁচবিবি ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি)জনাব মোঃ বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন। তিনি বলেন, ভূমি সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের ভোগান্তি কমানোই এই মেলার মূল উদ্দেশ্য। নামজারি, খাজনা প্রদান, রেকর্ড সংশোধনসহ সকল সেবা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন, সাংবাদিক আব্দুল মতিন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল এবং উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মেলা উপলক্ষে পাঁচবিবি ভূমি অফিস চত্বরে সেবা গ্রহীতাদের জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। মেলায় নামজারি আবেদন গ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায়, ই-পর্চা প্রদান, রেকর্ড সংশোধন, ডিজিটাল জরিপ সংক্রান্ত তথ্য প্রদানসহ বিভিন্ন সেবা দেওয়া হবে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই মেলা।

আয়োজকরা জানান, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান পাবেন। এতে দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত হবে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন, ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬