০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

নওগাঁয় জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : ০৫:২০:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • 45

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : ২৩ মে ২০২৬

নওগাঁয় জুলাই ২৪-এর শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার ১১ উপজেলা অন্তর্ভুক্ত  ৯টি শহীদ পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা প্রদান করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় শহরের দয়ালের মোড় এলাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা এর দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁয় ঈদ উপলক্ষে জুলাই শহীদ ৯পরিবারে জামায়াতের নগদ অর্থ প্রদান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকিব। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত নওগাঁ পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন,  জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসম সায়েম, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দীন, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

নওগাঁয় জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ

প্রকাশের সময় : ০৫:২০:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬