
ছবিঃ সীমান্তের আওয়াজ
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : রবিবার, ৩১ মে ২০২৬
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩০ মে) সকাল ১০ টায় মান্দা রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নওগাঁ জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুক্তার হোসেন। সভায় সভাপতিত্ব করেন ড্যাব নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. ইসকেন্দার হোসেন।
ডাঃ মীর সুফিয়ান ও ডাঃ নয়নের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ উপলক্ষে ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



















