০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বদলগাছীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : ১০:৪৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • 42

ছবিঃ সীমান্তের আওয়াজ

রকি হোসেন, নওগাঁ: রবিবার, ৩১ মে ২০২৬

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩০ মে) বদলগাছী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আয়োজনে ৫০০ দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, আল-ইমরান,সাইদুর রহমান (কেটু) ও রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শকে ধারণ করে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

বদলগাছীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১০:৪৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬