০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা আরোহী দলিল লেখকের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৪:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 38

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ৪ মে ২০২৬

জয়পুরহাটে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে কমল দাস (৫০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত কমল দাস জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামের দিঘিপাড়া এলাকার মৃত নামনগিনার ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে কমল দাস অটোরিকশাযোগে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কের পাশের ড্রেনে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি নূরে আলম সিদ্দিকী আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

ক্ষেতলালে তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা আরোহী দলিল লেখকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬