০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আনারুল ইসলামের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : ০৭:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • 12

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম, (জয়পুরহাট) প্রতিনিধি: ৬ জুন ২০২৬, শনিবার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আনারুল ইসলাম (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আউলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম ওই গ্রামের মো. উমেদ আলীর ছেলে। পেশায় তিনি একজন পরিশ্রমী কৃষক ও মৎস্য চাষী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আনারুল ইসলাম নিজ বাসায় ইলেকট্রিকের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আনারুল ইসলামের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কাঁকড়া পিংলু গ্রামসহ আশপাশের গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

আউলাই ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু বক্কর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত ইলেকট্রিক কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। পথেই তার মৃত্যু হয়েছে এবং এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

জনপ্রিয়

ক্ষেতলালে তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আনারুল ইসলামের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬