০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ক্ষেতলালে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 53

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ বেলাল হোসেন, জেলা প্রতিনিধি,( জয়পুরহাট): ২৩ জুন, ২০২৬

“ভিটামিন “এ” খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি  কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোঃ আলী হোসেন শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. লায়লা আরজু মান্দ বানু, ডা. নির্ঝর কুমার মন্ডল, এসআই ইজার আলী, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো অর্ডিনেটর আজিজুল হক, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই নুর আজম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হামিদুল ইসলাম, ইমাম নুর আলম, এনজিও প্রতিনিধি শাহনাওয়াজ, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

সারা দেশের ন্যায় ক্ষেতলালে ও  আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২১টি কেন্দ্র এই ক্যাম্পেইন চলবে, যেনও একটি শিশু ও বাদ না পরে, ৬-১১মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ১টি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার উপজেলায় প্রায় ১৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

ক্ষেতলালে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬