০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গরমে তালের শাঁস অতুলনীয়

  • প্রকাশের সময় : ১২:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 53

ছবিঃ সীমান্তের আওয়াজ

পাঁচবিবি থেকে আকতার হোসেন বকুলঃ ২৭ জুন ২০২৬

প্রচণ্ড গরমে পথিকের তৃষ্ণা মেটাতে বিভিন্ন এলাকায় জমে উঠেছে তালের শাঁসের দোকান । রসালো ও সতেজ এই ফল কিনতে ভিড় করছেন পথচারী, শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সের মানুষ।

পাঁচবিবি মহিলা কলেজ গেটে স্থানীয় মৌসুমি ফল ব্যবসায়ী বিভিন্ন এলাকার গাছ থেকে তাল সংগ্রহ করে কলেজ গেটের সামনে পসরা সাজিয়ে বসেছে। দোকানী দা দিয়ে কাঁচা তাল কেটে ভেতরের নরম শাঁস বের করে দিচ্ছেন ক্রেতাদের হাতে। মাটিতে স্তূপ করে রাখা তাল আর কাটার পর পড়ে থাকা খোসা জানান দিচ্ছে সকাল থেকেই চলছে ব্যস্ততা।

তালের শাঁস শুধু তৃপ্তিই দেয় না, গরমে শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। পুষ্টিগুণের কারণে ডাক্তাররাও গরমের দিনে তালের শাঁস খাওয়ার পরামর্শ দেন।

বৈশাখ-জ্যৈষ্ঠ মাসজুড়েই তালের শাঁসের চাহিদা থাকে তুঙ্গে। এবার ফলন ভালো হওয়ায় দামও ক্রেতার নাগালের মধ্যে আছে বলে জানান ক্রেতা-বিক্রেতা।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

গরমে তালের শাঁস অতুলনীয়

প্রকাশের সময় : ১২:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬