১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশের সময় : ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 57

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : ২৭ জুন ২০২৬

নওগাঁর বদলগাছি উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে। উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর যুব সমাজের উদ্যোগে একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২৬ শে জুন সকাল সাড়ে ১০ টায় উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় মাঠে একদিনব্যাপী এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জিএস রেজাউন নবী স্যান্ডো। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক তৌফিক হোসেন আতা এবং বিশিষ্ট সমাজসেবক আমেদুল ইসলাম চঞ্চল।

এছাড়াও উপস্থিত ছিলেন তুহিন হোসেন, মেহেদী মোস্তাকিম, কোলা ইউনিয়ন ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে এলাকার বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশের সময় : ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬