০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

পাঁচবিবিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ৷৷ লক্ষ্য ৩৬ হাজার শিশু

  • প্রকাশের সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • 47

ছবিঃ সীমান্তের আওয়াজ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৮ জুন, ২০২৬

সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। তিনি এক শিশুকে নিজ হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. সাইফুল ইসলাম ডালিম, ডা. মিজানুর রহমান, থানার এএসআই মো. শরিফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মো. নজরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল জানান, উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩৬ হাজার শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।

ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

পাঁচবিবিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ৷৷ লক্ষ্য ৩৬ হাজার শিশু

প্রকাশের সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬