০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 95

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ৪ জুলাই ২০২৬

জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের জুলাই মাসের মাসিক সভা অদ্য (৪ জুলাই) শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও কল্যাণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল আলম। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. মুনসুর রহমান, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন চিশতি, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, অর্থ সম্পাদক মো. তানজিদ আহমেদ, আইন সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রেজোয়ান হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মনোয়ার হোসেন ফিরোজ, ধর্ম ও আপ্যায়ন সম্পাদক রুহুল পারভেজ, সহ-ধর্ম ও আপ্যায়ন সম্পাদক মো. হাদিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাকিব ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ এবং সদস্য এডি রায়হান টিটু, মো. খায়রুল ইসলাম, মাইদুল ইসলাম কনক, সুব্রত বর্মন, মোস্তাকিম হোসেন ও আল মুরাদ।

সভায় বক্তারা বলেন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের পেশাগত উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার নৈতিক মান রক্ষায় সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬