
ছবিঃ দৈনিক সীমান্তের আওয়াজ
মিজানুর রহমান, বগুড়া প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত স্বর্ণগ্রাম ইউনিয়নের ঝাউপাড়া এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন বগুড়া জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাহবুব আলম মানিক। সভায় এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম মানিক বলেন, “জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা শোনা আমাদের দায়িত্ব। জনগণের সমস্যা দ্রুত সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অবহেলিত এই জনপদকে পরিকল্পিত উন্নয়নের আওতায় এনে মানুষের জীবনমান উন্নয়নই আমাদের লক্ষ্য।”
সভায় এলাকাবাসী শিক্ষা, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে তা শোনেন এবং দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুষম উন্নয়ন নিশ্চিতকরণ এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএনপি সবসময় কাজ করে এসেছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে দলটির কার্যক্রম অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
।






















