০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জয়পুরহাটে এনসিপির জুলাই পদযাত্রা

  • প্রকাশের সময় : ০১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 28

ছবিঃ সীমান্তের আওয়জ

‘জনগণের সংবিধানের পাহারাদার হোন’, সরকারের প্রতি নাসির উদ্দিন পাটোয়ারীর আহ্বান

স্টাফ রিপোর্টারঃ ১৬ জুলাই ২০২৬

জয়পুরহাটে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচিতে সরকারের বিভিন্ন নীতি, সংবিধান সংস্কার ও মাদক নিয়ন্ত্রণ ইস্যুতে বক্তব্য দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মুজিববাদী সংবিধানের পাহারাদার নয়, জনগণের সংবিধানের পাহারাদার হোন।” একই বক্তব্যে তিনি অভিযোগ করেন, “স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।”
বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব ফিরোজ আলমগীর, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা যুবশক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি পালন করেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জয়পুরহাটে এনসিপির জুলাই পদযাত্রা

প্রকাশের সময় : ০১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬