
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি থেকে আকতার হোসেন বকুল
আগামীতে জয়পুরহাটের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা মোঃ জিয়াউল ফেরদৌস রাইট।
উপজেলাবাসীর দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতা নিয়ে নির্বাচিত হতে পারলে পাঁচবিবিকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি ৫ দফা জনঅঙ্গীকার প্রকাশ করেন।
লিখিত ইশতেহারে রাইট বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোটই পারে উন্নত, আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়তে।”
তার ৫ দফা জনঅঙ্গীকার হলো:-:
প্রথমত-সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন গড়ে তোলা।
কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, যুবসমাজ, নারী ও প্রবীণসহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে তাদের সমস্যা আন্তরিকভাবে সমাধান করা।
রাস্তা, সেতু, ড্রেনেজ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা।
যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং মাদকমুক্ত পাঁচবিবি উপজেলা গড়তে কার্যকর উদ্যোগ গ্রহণ।
প্রতিটি ইউনিয়নের মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করা। একইসঙ্গে সবার জন্য সমান সেবা নিশ্চিতকরণে কাজ করা।
ইশতেহারের শেষে তিনি উপজেলাবাসীর কাছে দোয়া, আশির্বাদ, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
রাজনৈতিক অঙ্গন ভাইস-চেয়ারম্যানের পদে থেকে দীর্ঘদিন পথচলা জিয়াউল ফেরদৌস রাইটের আগামীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন সহজ বলে মনে করেন অনেকেই।























