০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ব্লাড ক্যান্সারে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : ০২:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 121

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার: ২৫ জুলাই ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী আরিফিন ইসলাম ইশাদ (২১) মারা গেছেন।

গতকাল শুক্রবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আরিফিন ইসলাম ইশাদ ক্ষেতলাল উপজেলার প্রতাপপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুস সামাদের ছেলে এবং আমজাদ হোসেনের নাতি। পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৭ বছর বয়সে তাঁর মা আছুবা ফেরদৌসী মিনা মারা যান। এরপর থেকে তিনি নানা আমজাদ হোসেনের স্নেহ-ভালোবাসায় বড় হয়ে ওঠেন।

আরিফিন ইসলাম ইশাদ ২০২৬ সালে হিন্দা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তবে জীবনসংগ্রামের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে ব্লাড ক্যান্সারে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০২:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬